চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা পৌরসভার সকল দোকানদারদের জন্য পৌর মেয়রের স্বাক্ষরে দোকানের ময়লা-আবর্জনা ফেলার ব্যাপারে জরুরী আদেশ সম্বলিত একটি খোলা চিঠি প্রকাশ করা হয়।
চিঠিটির বিবরণঃ এতদ্বারা চৌগাছা বাজারের সকল দোকানদারবৃন্দ কে জানানো যাচ্ছে যে, শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন রাত ৯টা থেকে চৌগাছা বাজারের রাস্তাগুলি ঝাড়ু দেওয়া হয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বাজারের অধিকাংশ দোকানদারবৃন্দ দোকান/গুদাম ঘরের ময়লা পরিস্কার করে সকালে রাস্তার উপরে ফেলে রাখছেন। এতে করে সারাদিনই বাজার নোংরা হয়ে থাকছে। বিধায় শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাজারের সকল দোকানদারবৃন্দ কে দোকান/গুদাম ঘরের ময়লা আবর্জনা সকালে রাস্তার উপর না ফেলে দোকান/গুদামে ময়লা ফেলার ঝুড়িতে ময়লা রেখে দিয়ে রাতে রাস্তা ঝাড়ু দেওয়ার পূর্বে দোকানের সামনে ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
অন্যথায় সকালে রাস্তার উপর ময়লা আবর্জনা ফেললে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০১৯ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ আদেশ জারী করা হলো।


