জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমতলীতে গণশুনানি অনুষ্ঠান

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: জলবায়ূ পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় জলবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় আরসিসি ড্রেন নির্মাণ ও সোলার বাতি স্থাপন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আমতলী পৌরসভার সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি,সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে পৌরসভা মিলনায়তনে রবিবার বিকেলে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি সনাক বরগুনা জেলা সভাপতি আলহাজ্ব আবদুর রব ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, টিআইবি’র টেপুটি প্রোগ্রাম  ম্যানেজার  নেয়াজুল মাওলা,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন,আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গাজী আবদুল মান্নান।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন।
আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন,রেজাউল করিম শাহজাদা আকন,দপ্তর সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন ফকির,মানবাধিকার কর্মী ডাঃ মনিজা,এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড.শাহাবুদ্দিন পান্না,এসএসডিপি নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, আচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আলহাজ আবদুর রশিদ খাঁন,এ্যাড. আবদুর রশিদ হাওলাদার,কাউন্সিলর  জাহিদুল ইসলাম জুয়েল,এ্যাড. মাহবুবুর রহমান মঈন,মনিরুল ইসলাম,মহিলা কাউন্সিলর নাজমুন নাহার,সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম,সেলিম পঞ্চায়েত, ফখর উদ্দিন ফকু,আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খান,সাংবাদিক জসিম উদ্দিন হাওলাদার,সাইফুল্লাহ নাসির,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোতালেব মিয়া,আবদুস সোবাহান লিটন,রুস্তম আলী ফকির ও শেফালী রানী প্রমুখ।

গণশুনানীতে প্রধান অতিথি মোঃ মতিয়ার রহমান জলবায়ূ পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় পৌর শহরের জলবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নকারীকৃত প্রকল্প সমুহের বিভিন্ন দিক নিয়ে  জন সাধারণের প্রশ্নের জবাব দেন।
সভাপতি’র বক্তব্যে আলহাজ্ব আব্দুর রব খলিফা বলেন,গনশুনানিতে স্বাচ্ছন্দ্যে কেহ অংশগ্রহণ করতে চায়না কিন্তু এক্ষেত্রে আমতলীর মেয়র ব্যতিক্রম।