ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন দুইজন রোগী ভর্তি হয়েছেন। এবার জানুয়ারিতে সবোর্চ্চ একশ ৯৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মহাখালী স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোরুম বলছেন, ১ জানুয়ারি থেকে অদ্যবধি রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ও সন্দেহজনক ডেঙ্গু রোগ নিয়ে দুই ৬৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন দুইশ ৬২ জন।
মহাখালী স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, দেশের অন্যান্য বিভাগে ডেঙ্গুর কোনো রোগী ভর্তি হয়নি। এ রোগে এবার কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।


