জাপোরিঝঝিয়ায় রুশ হামলা, নিহত ১৭

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রুশ বাহিনীর গোলা বর্ষণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। রাতে শহরটির ওপর এই আক্রমণে আহত হয়েছে আরও অনেকে। ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা এই খবর জানায়।

রোববার ইউক্রেন সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড তাদের ফেসবুক পেজে জানায়, রাশিয়ার হানাদার বাহিনী সারা রাত শহরের আবাসিক দালানকোঠা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে নির্বিচারে গোলাবর্ষণ করে।

এর আগে আনাতোলি কুরতেভ নামে জাপোরিঝঝিয়া সিটির একজন কর্মকর্তা জানিয়েছিলেন সারারাত জুড়ে গোলা ও বোমাবর্ষণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। কুরতেভ বলেন, ‘সারা রাত ক্ষেপনাস্ত্র হামলায় শহরের অ্যাপার্টমেন্ট বিল্ডিংসহ আবাসিক এলাকার সব বাড়ি-ঘর ও রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে।’