নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামিনে কারা মুক্ত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি লাভ করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর ডেপুটি জেলার মাসুদ হোসেন জানান, জামায়াত নেতা মকবুল আহমাদের জামিনের আদেশ সোমবার সন্ধ্যায় কারাগারে পৌছায়। যাচাই-বাচাই শেষে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
তিনি আরো জানান, ২০১৭ সালের ২৬ নভেম্বর থেকে মকবুল আহমাদ এ কারাগারে বন্দি ছিলেন।


