সাতক্ষীরার তালার

জালালপুর  ইউনিয়ন পরিষদের উদ্যোগে১৬৩ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ

শেখঅাবু মুছা  তালা সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬৩ টি দুঃস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ট্যাগ অফিসার মোঃ রফিকুল ইসলাম ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় ঐসব পরিবারের মাঝে নগদ ৮ হাজার ৭শত টাকার সবজি বিতরণ করা হয়। পরিষদের পক্ষ থেকে দেওয়া খাদ্য তালিকায় ছিল ৮ কেজি চাল, ১ কেজি আলু এবং ১ টি করে মিষ্টি কুমড়া।