জিয়া স্বাধীনতা চেতনা মুল্যবোধকে ধ্বংশ করেছে : তোফায়েল

আল-আমিন এম তাওহীদ ভোলাঃ সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি বলেছেন, এই জিয়াউর রহমান ক্ষমতায় ছিল তিনি দেশের স্বাধীনতা চেতনা মুল্যবোধকে ধ্বংশ করেছে। খালেদা জিয়া ক্ষমতায় এসে মানবতা-বিরোধী যুদ্ধোপরাধীদের গাড়িতে পতাকা দিয়েছে এবং স্বাধীনতা বিরোদীদের রাজনীতিতে পুর্ণবাসন করেছিল। বঙ্গবন্ধুর খুনী রশিদকে খালেদা জিয়া পার্লামেন্টের সদস্য করেছে। যার কারনেই আজ বিএনপির পতন হয়েছে।

শনিবার (২৩মার্চ) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২টি ইউনিয়নের আওয়ামীলীগ তৃর্ণমুলকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙ্গালী জাতির জন্য যা রেখে গেছেন তা আমরা কোনদিন শোধ করতে পারবো না। তার ঋণ কিছুটা শোধ করার জন্য ১৯৬৯ এ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। এক সময়ে এই ভোলা কি ছিল, আজ সেই ভোলায় ব্যাপক উন্নয়ন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেরফ হোসেনের সভাপতিত্বে- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব ও এনামুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস প্রমূখ। এছাড়াও অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভাটি স ালনায় ছিলেন- সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।