জেলা পরিষদ নির্বাচন ঘিরে ডোমারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

মোঃনাজমুল আলম ডোমার (নীলফামারীর): ডোমার উপজেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে আসন্ন নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মমতাজুল হক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
ডোমার উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ।
মতবিনিময় সভায় জেলার আওতাধীন ডোমার উপজেলার চলমান উন্নয়ন ত্বরান্বিতকরণ, জনপ্রতিনিধিদের পাশে থেকে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মমতাজুল হককে ভোট প্রদান করার আহ্বান জানান বক্তারা।
এসময় সকল ইউপি চেয়ারম্যান, সদস্য, পৌর কাউন্সিলর সহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।