মোঃ আজিজ ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে জে.এস.সি ফলাফল নিয়ে বিপাকে পড়েছে শ্রেণীর প্রথম শারির ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা। সোমবার যথারীতি জে.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে কিছু সংখ্যক ছাত্রী-ছাত্রীকে পরীক্ষার ফলাফলে অনুপস্থিত দেখানো হয়েছে। এতে করে বিদ্যালয়ে ফলাফল নিতে আসা ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। বোরহানউদ্দিন উপজেলা সদরে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জে.এস.সি ফল প্রার্থী তাসফিয়া বিনতে আজাদ ও তার অভিভাবক মহিলা কলেজের প্রভাষক রাবেয়া আক্তার জানান, পরীক্ষায় নিয়মিত উপস্থিত হয়ে অংশগ্রহন করেও ফলাফলে অনুপস্থিত দেখানো বিষটি মেনে নেয়া যায়না। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম আব্দুল্লা জানান, তাসফিয়া বিনতে আজাদ আমার বিদ্যালয়ের ওই শ্রেণীর ফাষ্ট গার্ল তাছাড়া ওর মতো আরো ৬ জন ছাত্রীর একই অবস্থা।বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ে ৪ জন ছাত্র-ছাত্রীর। কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ দে জানান, তাদের বিদ্যালয়ে ৪জন, ডি.টি.এম মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, সহ কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নাম জানা গেছে।তবে বোরহানউদ্দিন সদর কেন্দ্রর হল সচিব শাহ মোঃ নোমান এর সংখ্যা জানেনা বলে জানান,আগামী দিন জানা যাবে। এ ব্যাপারে বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস জানান, ব্যাপারটি শুনেছি। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


