জেলা প্রতিবেদকঃ জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামে বজ্রপাতে সুকমল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুকমল ওই গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজ করতেন।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উপমা’র নির্বাহী পরিচালক সুজন কুমার মণ্ডল জানান, দুপুরে বাড়ির পাশের টিউবওয়েলে গোসল করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, এটি প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু। তাই এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।


