জেলা প্রতিবেদকঃ জয়পুরহাটের কালাইয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আরিফ (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পুনট বাজার সংলগ্ন কিন্ডার গার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আরিফ পুনট ইউনিয়নের পাঁচপাইকার গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই স্কুলের সামনে খেলা করছিল আরিফ। এসময় একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


