জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোরের দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফি। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার বঙ্কিরা গ্রামে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় শফি নামের এক ডাকাত নিহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।


