তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলার টংগুয়া-পাকেরহাট এলজিইডির প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল দশা।সড়ক নির্মাণের কয়েক বছরের মধ্যে সিলকোট উঠে গিয়ে সড়কটি ভেঙে গর্ত সহ খানাখন্দকে পরিনত হওয়ার কারণে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
গ্রামীণ জনপদের একমাত্র এই সড়ক দিয়ে খানসামা উপজেলার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ পাকের হাট বাজারে গরু,ছাগল,ধান-চাল,পাট,আলু,পেয়াঁ জ,রশুন, শাক-সবজিসহ ইত্যাদি পণ্য বিক্রির জন্য রিকশা /ভ্যানে করে যেতে হয় ওই সড়ক দিয়ে হাটে।এছাড়াও ওই সড়ক দিয়ে উপজেলার পাকেরহাট হাসপাতাল-স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে যেতে জনভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগনকে।
এলাকার কোমলমতি স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা সড়কে সৃষ্ট গর্তের উপর দিয়ে বাইসাইকেলে উঠে যেতে দুর্ভোগে পড়তে হয় প্রতিনিয়ত।দীর্ঘ দিন ধরে বেহাল দশার সড়কটি সংস্কারের উদ্যোগ উপজেলা প্রকৌশলী না নেয়ার জন্য দায়ী করেছেন সচেতন মহল ও বাজার ব্যবসায়ীরা।এব্যাপারে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টংগুয়া হতে পাকেরহাট সড়কের সংস্কার কাজের বরাদ্দ পাওয়া গেলেই কাজ শুরু করা হবে।


