টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকায় গতকাল বুধবার বিকালে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতা হলেন রনি, সাগর ও ফিরোজকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কয়েকটি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় টঙ্গী থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মো. জহিরুলসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চায়না ছোরা, একটি দেশী ছোরা, হাতুরী, কাটার ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ আরো জানায়, এ চক্রটি আমতলী বস্তিতে থেকে দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো। এব্যাপারে থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


