টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিএনপি-জামাত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নতুন বাজার দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পূনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নুরু, মহানগর তাতীলীগের সভাপতি শাহ আলম, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির, সাধারণ সম্পাদক রুহুল আমীন সরকার মনি, ৪৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল হক প্রধান লিটন, থানা যুবলীগ নেতা জসিম মাদবর, ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাসান উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৪৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল জলিল গাজী, ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান জয়, ৪৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সজল সরকার প্রমুখ।


