অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সাথে দীর্ঘ ২৩ দিন যুদ্ধ করে আজ ২৪ জুন অফিসিয়াল কাজে যোগদান করছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম।
ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, গত ১ জুন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নমুনা দেওয়া হলে ১০ জুন তার করোনা পজেটিভের ফল আসে। এরপর থেকে তিনি থানার ভেতরে একটি নির্দিষ্ট কক্ষে আইসোলেশনে (বিচ্ছিন্নকরন) ছিলেন। বেশ কয়েকদিন করোনা ভাইরাস এর সাথে যুদ্ধ করে আসছেন তিনি।
নিয়মিত চিকিৎসা গ্রহনের সাথে পরবর্তী সময়ে আরও ২ বার তার রক্তের নমুনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসায় আজ ২৪ জুন তিনি অফিসিয়াল কাজে যোগদান করেছেন। করোনা ভাইরাসের ভয়াভহতা যে কি তা আমি টের পেয়েছি। নিজের মনোবল ও সকলের দোয়ায় আমি এ যাত্রায় বেঁচে গেছি। করোনা ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় সঠিক চিকিৎসা সেবা পাওয়া যায় না।এ কারনে অনেক সময় অসুস্থ ব্যাক্তি মানুষিক ভাবে মনোবল ভেঙ্গে পড়ে।
তিনি আরও জানান, টংগীতে করোনা ভাইরাস সংক্রমণের হার দিনদিন বেড়ে চলেছে। দায়িত্ব পালন করতে গিয়েই করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছি। তারপরও অর্পিত দায়িত্ব পালনে বদ্ধ পরিকর রয়েছি। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পরেন এবং সকল শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানান।


