টঙ্গীতে করোনা দুর্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে গাজীপুরের সংরক্ষিত মহিলা এমপি সামছুন্নাহার ভঁইয়ার তত্বাবধানে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে বরাদ্ধকৃত ত্রাণ সামগী বিতরণ করা হয়।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের উদ্যোগে টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড রেলওয়ে বিদ্যা নিকেতনে বুধবার ৩’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দরিদ্র অসহায় দিন মুজুরদের পরিবার প্রতি ১৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১০ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেয়াজসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যে সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে কলোণী স্কুলের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, সহকারী শিক্ষিকা হেপী আক্তার প্রমুখ।

এছাড়াও তিনি গতকাল গাজীপুর সিটির ৫৬ নং ওয়ার্ডে নিজ উদ্যোগে কর্মহীন ও গরীব ৭০ টি পরিবার এবং ৪৭ নং ওয়ার্ডে ৭০ টি পরিবারের মধ্যে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেন।