টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেজা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় দত্তপাড়া সাদিয়া কমিউনিটি সেন্টার এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আরিফুল হক প্রধান সুবেলের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক আলমগীর হোসেন দিপু’র স ালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (ঢাকা বিভাগীয়) ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউলতিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাসন থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মুনসুর আহমেদ, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ইমতিয়াজ খাঁন তুষার, সিনিয়র যুগ্ন আহবায়ক সোবাহান আহমেদ স্বপন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ন আহবায়ক মনির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম শাকিল পারভেজ, টংগী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মুখলেসুর রহমান, এস.এম আমিনুল ইসলাম কাওছার, বাদল আহমেদ, মিজানুর রহমান পাভেল, আহŸায়ক সদস্য রাজীব, বিলাল হোসেন, আব্দুল জলিল, রুহুল আমিন, রেজাউল ইসলাম রাসেলসহ টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হালিম।