টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দৈনিক মতপ্রকাশ এর ৮ম বর্ষপূর্তি শেষে ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় মিলগেট সোনালী ট্যোবাকো রোডে কুমিল্লা সমন্বয় পরিষদ ভবনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
দৈনিক মতপ্রকাশের গাজীপুর মহানগর প্রতিনিধি নুরুজ্জামান শেখ এর স ালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রকাশক রাকিবুল বাসার। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, গাজীপুর জেলা সমবায় ইউনিয়নের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাংবাদিক মোস্তাকিম খান, মীর শহিদুল্লাহ, সুজন সারোয়ার, আল আমিন হোসেন, শেখ রাজিব হাসান, বিএ রায়হান প্রমূখ। আালোচনা সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


