অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বাপ্পি গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান পলাশকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আরিফুর রহমান পলাশ টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৯৭) করেছেন।
সাধারণ ডায়েরী সূত্রে জানা জায়, ছাত্রলীগ নেতা পলাশ ও বাপ্পির সঙ্গে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীক বিরোধ রয়েছে। গত মঙ্গলবার দুপুরে বাপ্পিও তার সহযোগীরা টঙ্গীর কলেজগেট আউচপাড়া হলিহোমসে পলাশের বাড়ির নিচতলায় গিয়ে ডাকাডাকি করে। বাসার কেয়ার টেকার ভিতরে প্রবেশে নিষেধ করলে ওই সময় অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে বেশ কয়েকবার মুঠোফোনে ফোন করে পলাশকে বাড়ির নিচে নামতে বলে। নিচে না নামলে তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়-ভীতি হুমকি প্রদর্শন করেন। বাসা থেকে না নামলে পরে সুযোগ পেলে হামলা ও মারধর করবে বলেও জানায়।
যোগাযোগ করা হলে ছাত্রলীগ নেতা পলাশ বলেন, টঙ্গীর মিলগেইট এলাকায় আমার পরিত্যক্ত যন্ত্রাংশের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় হুমকি দেয় হুমায়ন কবির বাপ্পি। মঙ্গলবার দুপুরে বাপ্পিও তার সহযোগীদের আমার বাসায় ঢুকতে না দেওয়া আমাকে মুঠোফোনে হুমকি দেয়। আমি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।
এবিষয়ে যোগাযোগ করা হলে হুমায়ন কবির বাপ্পি অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে জানায়, আরিফুর রহমান পলাশ আমাকে নিয়ে ফেসবুকে উল্টা পাল্টা লেখালেখি করছে, আমি বিষয়টি জিজ্ঞাসা করতে তার বাসায় গিয়েছিলাম। সে ভয় পেয়ে আমার নামে থানায় একটি জিডি করেন।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো.এমদাদুল হক বলেন, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানা একটি সাধারন ডায়েরী করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।


