এস,এম,মনির হোসেন জীবন ঃ রাজধানীর সন্নিকটে গাজীপুর মহানগরী শিল্পনগরী টঙ্গীর মিলগেট এলাকায় ঝুট ও তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেড গুদাম, ঝুট ও ঝুট থেকে তৈরি তুলা সহ অন্যান্য মালামাল ভস্মীভুত হয়েছে। তবে, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আজ সোমবার বিকেল ৫টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান আজ সোমবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সোমবার বিকেল ৫টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় একটি টিনশেড ঝুট গুদামে আগুন লাগে। সেই আগুন মুহুর্তের মধ্যে আশপাশের আরও চার থেকে পাঁচটি টিনশেড ঝুট ও তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ আনেন।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে,ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।


