টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

অমল ঘোষ, টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ছয়টায় টঙ্গী বাজার রেলব্রীজ এলাকায় এ নিহতর ঘটনাটি ঘটে। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। নিহতের পরনে পুরনো জিন্সের প্যান্ট ও ছেঁড়া-ময়লা কালো জ্যাকেট রয়েছে।

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আরিচপুরের রেলব্রীজ সংলগ্ন এলাকায় সকাল ৬টার দিকে ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় কমলাপুর জিআরপি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।