টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আরিচপুরের বউ বাজার এলাকায় এদূর্ঘটনা ঘটে।
নিহতের পড়নে কালো জিন্স প্যান্ট ও লাল-হলুদ চেকের ফুল হাতা গেঞ্জী ছিল।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, বিকেল ৩টা ২৫ মিনিটে ওই এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন ওই যুবক। এসময় চট্্রগ্রাম হতে ঢাকাগামী চট্ট্রলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সম্মুখভাগে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।


