টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের মারামারিতে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় এরশাদনগর ২নং বøকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ টঙ্গী পূর্ব থানায় পরস্পরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার এশার নামাজ পড়তে গিয়ে আ. জলিলের শিশু ছেলে লাবিব দুস্টামি করলে অপর পক্ষ হোসনে আরার ছেলে তাকে মারধর করে। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টায় ওই ঘটনার জেরে হোসনে আরার ছেলেকে থাপ্পর মারে জলিলের ভাতিজা। এতে ক্ষিপ্ত হয়ে চাকু ও হাতুড়ি নিয়ে প্রতিপক্ষের আহম্মদ আলী, মোহাম্মদ আলী, জালাল ও মর্জিনাসহ ৫-৬ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় জলিল, জলিলের বোন রোজিনা ও ভাগিনা সাব্বির মাথা ও কপালসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।
পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। হামলাকালে প্রতিপক্ষের শারীরিক প্রতিবন্ধী জালাল হাতে চোট পেয়ে আহত হন। এ ঘটনায় আ. জলিল বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দেন। একই বিষয়ে অপর পক্ষের হোসনে আরা বাদি হয়ে রুজিনা আক্তার, জলিল, মোসলেম, সাব্বিরসহ ৬-৭ জনকে অভিযুক্ত করে পাল্টা একটি অভিযোগ করেন।
ঘটনাস্থল ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার এস আই ইয়াসিন আরাফাত জানান, মসজিদের নামাজ পড়ার সময় শিশু বাচ্চাদের দুষ্টমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামারির ঘটনায় দুই পক্ষের লোক আহত হয়েছে। উভয় পক্ষ থানা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


