হানিফ উদ্দিন পাঠান : গাজীপুরের টঙ্গীতে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মাহমুদা আখতার জলি ও টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান মামুন রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা,গাজীপুর মেট্রোপলিটন দক্ষিন এডিসি হাসিবুল, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.জাবেদ মাসুদ,গভনিং বডির সদস্য সেলিম খান,সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান,সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো ওয়াদুদুর রহমান,টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া,হাজী সৈয়দ ল্যবরোটরির প্রতিষ্ঠাতা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, কাদেরিয়া টেক্সটাইল মিলস আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারুল হক, আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো রাজ্জাক মিয়া, আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, কামার ঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত জিয়াউর রহমান মামুন এর বড় ভাই মো. আতিক,নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমজাদ হোসেন খান, আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া,আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসি আক্তার,মুশফিকুর রহমান,জামালউদ্দিন,মনোয়ার হোসেন প্রমুখ। দোয়া মাহফিল অনুস্টানে সহকর্মী শিক্ষকরা তাদের স্মৃতিচারন করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।
তারা বলেন বাবা মার পরে শিক্ষকদের স্থান আমরা শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ,অনতিবিলম্বে এ হত্যার রহস্য উদঘাটন করতে হবে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন শিক্ষক দম্পতির মৃত্যু আমাদেরও কস্ট দেয়,তাদের মৃত্যুর রহস্য এখনো নিশ্চিত হতে পারিনাই,যদি এটা সত্যিকারে হত্যাকান্ড হয়ে থাকে তাহলে আমরা অবিশ্যই হত্যাকারিকে খুজে বের করবো। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের নিরাপত্তার জন্য আমরা বদ্ধপরিকর। উল্লেখ্য দীর্ঘদিন ধরে টঙ্গীর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন জিয়াউর রহমান। পরে তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তার স্ত্রী মাহমুদ আক্তার জলিও স্থানীয় আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গাজীপুর মহানগরীর গাছা থানার বগারটেক এলাকায় নিজ প্রাইভেট কারের ভেতর থেকে ওই শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।


