টঙ্গীতে বন্দুকযুদ্ধে এক চিহ্নিত ছিনতাইকারী নিহত; ২ পুলিশ সদস্য আহত

বন্দুকযুদ্ধ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি ঃ গাজীপুরের টঙ্গীর বাশপট্রি এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কাওসার মিয়া (৩০) নামে এরশাদনগর এলাকার এক চিহ্নিত ছিনতাইকারী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় টঙ্গীর বাশপট্রি এলাকায় এনিহতের ঘটনাটি ঘটে। এঘটনায় টঙ্গী পূর্ব থানার এক উপ-পুলিশ পরিদর্শক(এসআই)সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শুটার গান, এক রাউন্ড তাঁজা কার্টুস, একটি ধাঁরালো ছোঁরা ও একটি বিস্ফোরিত ককটেল এর খোসা উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানায়, নিহত কাওসার মিয়ার বিরুদ্ধে গাজীপুর সদর, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের এস আই জহিরুল হকের নেতৃত্বে একদল পুলিশ টঙ্গীর গাজীপুরাস্থ বাশপট্রি এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারী কাওসারের নেতৃত্বে একদল ছিনতাইকারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে থানার এস আই জহিরুল হক ও কনষ্টেবল মো. বদরুল আহত হয়। পরে আত্বরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ছিনতাইকারী দলের প্রধান স্থানীয় এরশাদ নগর এলাকার ৬ নং বøকের বাসিন্দা মিন্টু মিয়ার ছেলে কাওসার কোমরে গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গতকাল সকাল ৬ টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসিরা আনন্দ মিছিলসহ জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করা। আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।

টঙ্গী থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এঘটনায় মামলা হয়েছে।