টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির আহবায়কের দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি’র উদ্যেগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরাফত হোসেনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক রাসেদুল ইসলাম কিরন ও পশ্চিম থানা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ স ালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক ইসমাইল সিকদার বসু ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি শেখ মো. আলেক। এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ, আবুল হাসেম কাউন্সিলর, মো. লিয়াকত, এড.সাব্বির আহমেদ, যুবদল নেতা আকবর হোসেন ফারুক, নাজমুল হোসেন মন্ডল, স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথীসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সভায় বক্তারা ২৬ মার্চের স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করার অপচেষ্টা রুখে দেবার প্রতিশ্রæতি ব্যাক্ত করে তীব্র নিন্দা জানান। এছাড়া বর্তমান সরকারের সীমাহীন লুটপাট ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির সমালোচনা করেন। গনতন্ত্র ও ভোটের অধিকার পূনরুদ্ধার করার প্রত্যয় ব্যাক্ত করে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানান।


