টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ‘দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে’ এই শ্লোগানকে সামনে রেখে আলোর মিছিল টঙ্গী শাখার উদ্যোগে প্রতিষ্ঠানের তৃতীয় সেমিষ্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, বিজয়ের সুবর্ষজয়ন্তী উদযাপন ও জাতীর সূর্য সন্তান একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ ধরকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গী গাজীবাড়ি এলাকায় অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ আয়োজন করা হয়।

আলোর মিছিল শিক্ষা পরিবারের চেয়ারম্যান সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সৈয়দ আখতার হোসেনের স ালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আবুল হোসেন। শেষে বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ ধরকে সম্মাননা স্বারক ও আর্থিক অনুদান প্রদান করা হয়।