টঙ্গীতে ভয়াবহ অগ্নিকান্ড; কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী দত্তপাড়া কলাবাগান ঝুট পল্লীতে গতকাল সোমবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০-২২টি ঝুটের গোডাউন পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে গোডাউনের আসবাপত্র ও রক্ষিত মালামালসহ কয়েক কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে গোডাউন মালিকপক্ষ দাবি করেন।

জানা যায়, রাত সাড়ে ৮টার সময় সেন্টুর ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। তবে এলাকাবাসির কেউ বলছে পূর্ব শত্রæতার জেরে এ ঘটনা ঘটেছে, আবার কেউ বলছে মশার কয়েল থেকে কিংবা বৈদ্যুৎতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের গোডাউনসহ চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করেন। রাত সাড়ে ১১টার দিকে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে দাউদ মিয়া, খলিল ও সেন্টু মিয়ার গোডাউনসহ ২০-২২ টি গোডাউন, গোডাউনে রক্ষিত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। তবে তারাবি নামাজ ও গোডাউনের কর্মচারীদের ছুটি হয়ে যাওয়ায় এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো, জাহিদ আহসান রাসেল এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় পুলিশের এডিসি ক্রাইম মো. আব্দুল হানিফ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ, র‌্যাব বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
এবিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, টঙ্গী গাজীপুর ও উত্তরার ৭টি ইউনিট কাজ করেছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপন করা যায়নি।