টঙ্গীতে মাইটিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে মাইটিভির ১০ম বর্ষে পদার্পণে ‘সুন্দর আগামীর পানে’ এই ¯েøাগানে টঙ্গী থানা প্রেসক্লাবের হলরুমে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা শেষে একটি বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়।

গতকাল সকালে মাইটিভির টঙ্গী প্রতিনিধি গোলাম আজাদের সভাপতিত্বে টঙ্গী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধ মো. আফজাল হোসেনর স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ঢাকা (উত্তর) প্রতিনিধি ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খবর পত্রিকার টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আলী ভূঁইয়া, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন মাষ্টার।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক জনতার টঙ্গী প্রতিনিধি দেওয়ান রফিকুল ইসলাম মাখন, যমুনা টিভি গাজীপুর ষ্টাফ রির্পোটার পলাশ প্রধান, দৈনিক আজকালের টঙ্গী প্রতিনিধি মৃণাল চৌধুরী সৈকত, সাপ্তাহিক মহানগর বার্তার নির্বাহী সম্পাদক অমল চন্দ্র ঘোষ, চ্যানেল সেভেন এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মনসুর মাসুদ, দৈনিক করতোয়ার টঙ্গী প্রতিনিধি আনোয়ার হোসেন মাষ্টার, দৈনিক সমকালের টঙ্গী প্রতিনিধি আবু ছালে মুসা বাবু, লংকা বাংলার ব্যবস্থাপনা পরিচালক জুয়েল পাঠান, সিএনএ নিউজের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুজ্জামান লিটন, মাসিক সংবাদ আলোচনার ইউনুছ মিয়া, দৈনিক দেশান্তরের রফিকুল ইসলাম রফিক, দৈনিক প্রতিদিনের সংবাদের টঙ্গী প্রতিনিধি নাইমূল হাসান, দৈনিক বর্তমানের টঙ্গী প্রতিনিধি সুজন সারোয়ার, দৈনিক নওরোজের টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, দৈনিক দেশের কন্ঠের ফরিদ আহমেদ নয়ন প্রমুখ।