টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীতে স্বাধীনতা শিক্ষক পরিষদ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহজাহান আলম সাজুকে প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেফতার, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিতি হয়েছে।
জানা য়ায়, টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে, বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুকশেদুল আলম, স্বাধীনতা শিক্ষক পরিষদ টঙ্গী থানা শাখার সভাপতি শিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাষ্টার, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ ইনচার্জ মাহবুব উল আলম, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ, আমজাদ হোসেন প্রমুখ।


