টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে হুমকী-ধামকী, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গতকাল বুধবার জীবন মিয়া (২০) নামে পুলিশের এক সোর্সকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এরশাদনগর ১নং বøকে এঘটনা ঘটে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় তিন নারী যৌথভাবে ২ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত জীবন একই এলাকার বাসিন্দা মিন্টু মিয়ার ছেলে এবং অপরজন ৮নং বøকের বাবু মিয়ার ছেলে সাঈদ ওরফে পাকিস্থানী সাঈদ (২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, জীবন ও সাঈদ ওরফে পাকিস্থানী সাঈদ এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করে। তারা বিভিন্ন সময় এলাকাবাসিকে পুলিশের ভয় দেখিয়ে মারধর করে অর্থ আদায়সহ নানা প্রকার অপরাধমূলক কাজ করতো। এলাকার ১নং বøকের বাসিন্দা পারুল, সালমা ও শাপ এর সাথে সাঈদ ওরফে পাকিস্থানী সাঈদসহ জীবনের দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয়াদি নিয়ে শত্রæতা চলছিল। এর জেরে তারা বিভিন্ন সময়ে রাস্তা-ঘাটসহ বাসায় গিয়ে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন ও খুন জখমের হুমকি দিতো। ইতিপূর্বে বাসায় গিয়ে তারা সালমাকে উত্ত্যক্ত ও বিরক্ত করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ওই এলাকার ০১নং বøকের ০২নং গলিতে পারুলকে একা পেয়ে সাঈদ গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করায় তাকে এলোপাথারি মারধর করে আহত করে এবং তার পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে সে। ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পারুলকে হুমকি দিয়ে চলে যায় সাঈদ। এঘটনায় বুধবার সকালে এলাকার ওই তিন ভুক্তভোগি নারী যৌথ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করলে জীবনকে এরশাদনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় জীবনকে গ্রেফতারপূর্বক জেলহাজতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত সাইদকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।


