টঙ্গীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি ঃ টঙ্গীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে পাইলট স্কুল এন্ড গালর্স কলেজর শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে প্রায় ৬হাজার শিক্ষার্থীর দীর্ঘ র‌্যালীটি স্থানীয় কলেজগেট, আউচপাড়া, মোক্তারবাড়ি রোড, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা ফজুলল হক, শিক্ষক কামাল হোসেন, মাহাবুবুর রহমান, আবু জাফর আহম্মেদ, মাহাবুবুল আলম, কেয়া শারমিন, মো. শাহ আলম প্রমূখ। এদিকে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমান এর নেতৃত্বে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়াও টঙ্গীর হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, সাহাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন।