টঙ্গীতে হিজড়া-প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :  টঙ্গীতে হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি এবং পিছিয়ে পড়া কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মশিউর রহমান, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এস. এম আনোয়ারুল করিম প্রমূখ।

জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলায় প্রাথমিকভাবে ৯শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হলো। এরই অংশ হিসেবে হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি এবং পিছিয়ে পড়া কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে ১০ কেজি চাল, তেল. ডাল এবং আলু বিতরণ করা হয়েছে।