টঙ্গীতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :  করোনা প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিন ফুট দূরস্ত বজায় রেখে জন-সাধারণের মাঝে গতকাল রোববার থেকে গাজীপুরের সদর, টঙ্গী, কোনাবাড়ি, পূবাইলসহ বিভিন্ন স্থানে ১০টা কেজি দরে চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতি মাসে পরিবার প্রতি ৩০ কেজি করে খাদ্য সামগ্রী গাজীপুরের সর্বস্থরের মানুষ নিতে পারবে।

রোববার সকাল ১১টায় টঙ্গীর হোসেন মাকের্ট এলাকায় নি¤œ আয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাজীপুর জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন এ কর্মসূচি উদ্বোধন করেন।