টঙ্গীতে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা; ধর্ষক জসিম গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :  টঙ্গী দত্তপাড়া বনমালা এলাকায় টাকার লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুদের বয়স যথাক্রমে (৮), (৬), (৪) ও (৬) বছর। এ ঘটনায় ধর্ষক জসিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চতুর্থ ও শেষ শিশুটিকে ধর্ষণ করে পাষন্ড। এদের মধ্যে একই পরিবারের ২জন ও অপর একটি পরিবারের দুই শিশু রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত জসিম উদ্দিন বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামের মৃত. আমজাদ আলীর ছেলে। সে টঙ্গী পূর্ব থানাধীন বনমালা টেকপাড়া এলাকার মুদি দোকানদার।

ধর্ষিতাদের পরিবারের লোকজন অভিযোগ করেন, মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে গত সোমবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে একে একে ৪ শিশুকে ওই এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। তবে বৃহস্পতিবার সর্বশেষ শিশুটিকে (৬) ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। এঘটনায় ধর্ষিত ৪ শিশুকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাষান্ড জসিম ধর্ষণের দায় স্বীকার করেছে। এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায়।
এঘটনায় যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।