গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেল গেইট

টঙ্গীতে ৭ বছরের শিশু হত্যার সাথে জড়িত নিলয় গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেল গেইট এলাকার একটি ইটের সুড়কির স্তুপ থেকে চাঁদনী (৭) নামে প্রথম শ্রেনীর মাদ্রাসার শিক্ষার্থীকে পিটিয়ে ও গলা টিপে নির্মমভাবে হত্যার অভিযোগে নিলয়কে (১৫) গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। রোববার রাত আড়াইটায় টঙ্গী পূর্ব থানার রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিলয় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার কুমড়ি গ্রামের মোঃ ওমর ফারুকের ছেলে। সে বেলতলা মসজিদ রোড কাউসার মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব জানান, দীর্ঘদিন যাবৎ সে এবং তার সহযোগীরা মিলে টঙ্গী রেল স্টেশন এবং তার আশপাশ এলাকায় নিয়মিত চুরি ছিনতাই সংঘঠিত করে আসছিল। আসামী নিলয়ের পরিবার এবং নিহত চাঁদনীর পরিবার একই বাড়িতে ভাড়া থাকতো, সেই সুবাদে আসামী নিলয় এবং চাঁদনী পূর্ব পরিচিত।

গত ১৫ মে ২০২০ তারিখ বিকাল ০৩ টা দিকে চাঁদনী মাঠে খেলাধুলা করতে গেলে নিলয় এবং তার সহযোগীরা মিলে ভিকটিম চাঁদনীকে চোখে চোখে রাখে এবং খেলাধুলা চলাকালীন নিলয় তাকে ফুল এনে দেয়। বাসায় ফেরার পথে আশে পাশে লোক সমাগম কম থাকায় নিলয় ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে চাঁদনীকে চকলেট কিনে দেওয়ার নাম করে পার্শ্ববর্তী টঙ্গীস্থ মধুমিতা রেল গেইট এলাকায় সজীবের ইটের স্তুপের আড়ালে নিয়ে যায়।

এরপর প্রথমে নিলয় ভিকটিমের দুই হাত মুখ চেপে ধরে রাখে এবং তার সহযোগী শিশু চাঁদনীকে ধর্ষণ করে। এভাবে তারা দুই জনই ভিকটিমকে জোড়পূর্বক পালাক্রমে একাধিক বার গণধর্ষণ করে। পরবর্তীতে চাঁদনী কান্নাকাটি করে অজ্ঞান হয়ে পড়ে। চাঁদনী বাড়ীতে গিয়ে সবাইকে বিষয়টি বলে দিবে ভয়ে পলাতক ধর্ষক চাদনীর গলা টিপে ধরে এবং নিলয় নিহতের দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে তারা চাঁদনীর মরদেহ ময়লার স্তুপে ফেলে রেখে সেখান হতে দ্রæত পালিয়ে যায়। এই ঘটনায় রজুকৃত ধর্ষণ ও হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।