টাঙ্গাইলে এলেঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী বিপুল ভোটে বিজয়ী হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম সাফি তালুকদার পেয়েছেন ৫ হাজার ৫৫৭ ভোট। বিএনপির মনোনীত প্রার্থী শাফী খান তিনি পেয়েছেন ৫ হাজার ৪৩৬ ভোট।