নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে অন্য কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে।
সাগরদিঘী ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম বৃহস্পতিবার সকালে জানান, গত রাত ৪টার দিকে একদল দুষ্কৃতকারী গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে সকালে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ অপ্রীতিকর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


