বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইলে যমুনার পানি বিপদসীমার ৩৭ সে. মি. উপরে

tang-fliood

উজানের পাহাড়ি ঢল আর লাগাতার বর্ষণে ২য় দফায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার ৩৭ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

বন্যায় ভেসে গেছে বির্স্তীণ এলাকার ফসলি জমি ও রাস্তাঘাট। প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতে আবার পানি বৃদ্ধি পেয়ে ভূঞাপুর,কালিহাতি, টাঙ্গাইল সদর ও নাগরপুরের বেশ কিছু নিম্নাচলের লোকালয়ে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে এসব বন্যা কবলিত মানুষ। বানভাসী মানুষদের মাঝে শিশু খাদ্য বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের। দ্রুত ত্রাণ সহায়তার দাবি জানান তারা।

তবে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বানভাসীদের মাঝে ৪শ মে.টন চাল ও নগদ ৮লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর ২ লাখ টাকার শিশু খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।