টাঙ্গাইলে পারিবারিক কলহের জের ধরে দৈনিক কালের স্রোত পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজুর রহমানের স্ত্রী রুবী সুলতানা (৪০) হারপিক খেয়ে আত্মহত্যা করেছেন। হারপিক খেয়ে রুবি সুলতানা (৪০) নামে এক সাংবাদিক আত্মহত্যা করেছেন। রুবি সুলতানা টাঙ্গাইলে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকার উপ-সম্পাদক ছিলেন।
তিনি টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেফাজুর রহমানের স্ত্রী।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. মো. শফিকুল ইসলাম সজীব বলেন, মঙ্গলবার বিকেলে হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুবি সুলতানা। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রুবি সুলতানা দেলদুয়ার উপজেলার বোয়ালজান গ্রামের আব্দুস সামাদের মেয়ে এবং স্থানীয় দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেফাজুর রহমানের স্ত্রী। তিনি দুই ছেলে ও স্বামীর সঙ্গে টাঙ্গাইল শহরের মেইন রোডে নিজস্ব ফ্ল্যাটে বসবাস করতেন।
বুধবার (২৪ জুন) তার স্বামী রেফাজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হারপিক খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রুবি সুলতানাকে হাসপাতালে ভর্তি করা হন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


