টিকিট কালোবাজারির অভিযোগে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ রেলের টিকিট কালোবাজারি অভিযোগে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের দুই কর্মকর্তাকে সামরিক দরখাস্ত করা হয়েছে । ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন এর সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক ও বুকিং সহকারী ফারুক হোসেনকে (২৮ জুলাই) দরখাস্ত করে লালমনিরহাট ডিভিশনে সংযুক্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার আখতারুল ইসলাম।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের লালমনিরহাট ডিভিশনের মহাব্যবস্থাপক নুর মোহাম্মদ জানান- রেলের টিকিট কালোবাজারির অভিযোগে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তাদের দুজনকে সামরিক বরখাস্ত করেছেন। রেলের টিকিট কালোবাজারি সিন্ডিকেট নিয়ে ঠাকুরগাঁও রেলযাত্রী ও ভুক্তভোগীরা বারবার অভিযোগ করলেও রেল কর্তৃপক্ষ এতদিন কোন ব্যবস্থা নেননি। অভিযোগ ছিল-রেল টিকেট কালোবাজারিতে যুক্ত রয়েছেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরাও। এমন অভিযোগ বারবার উঠলেও স্টেশন মাস্টার বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অবশেষে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের ওই দুই কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করেছেন রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা। কি অভিযোগে তাদের দুজনকে বরখাস্ত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আখতারুল ইসলাম জানান। এমন কোন বড় ধরনের অভিযোগ না কাউন্টারের ভিতরে লোক ঢুকে ছিল।

ওই দুইজন কাউন্টারের ভেতর থেকে তাদের টিকিট দিচ্ছিলেন এমন অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে সূত্র বলছে- গভীর রাতে রেল স্টেশনের টিকিট রুম খুলে অনুপ কুমার বসাক ও ফারুক হোসেন বিশেষ প্রক্রিয়ায় রেলের টিকিট কেটে রাখছিলেন। বিষয়টি প্রযুক্তির মাধ্যমে লালমনিরহাট ডিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে সাথে সাথে তাদের ফোন করে সকালের মধ্যে লালমনিরহাট হেড অফিসে আসার নির্দেশ দেন। সেখানে তাদের দুজনকে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন যাবত ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারিদের প্রকপ এতটাই বেড়ে উঠেছিল যে – কাউন্টার অথবা অনলাইন কোথাও সাধারণ যাত্রীরা টিকিট পেতেন না।

গত ঈদের আগে ও পরে এমনকি বিভিন্ন পরিক্ষার সময়ও একটি টিকিট প্রকাশ্যেই তিন চার গুণ বেশি দামে বিক্রি করা হতো। তারা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় রেলের টিকিট কেটে রেখে পরে সে টিকিট চড়া দামে দালালের মাধ্যমে বিক্রি করতেন। রেলের দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের খবরে ভুক্তভোগী রেল যাত্রীরা ও সাধারণ মানুষ কিছুটা  সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন শুধু দুজন নয় এর সঙ্গে যারা যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। রেলের টিকিট কালোবাজারিদের হাতে যাওয়াই রেল যাত্রীরা আজ অতিষ্ঠ‌। সুষ্ঠু তদন্তের মাধ্যমে রেলের সকল অসৎ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করা দরকার বলে মনে করছেন রেল যাত্রীসহ ঠাকুরগাঁওবাসী।