রেজাউর রহমান চৌধুরীঃ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজ মঙ্গলবার বেলা ১২ টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন তুরাগ থানা কৃষক লীগের নেতা-কর্মীরা এ সময় তাদের নেতৃত্ব দেন তুরাগ থানা কৃষক লীগের সভাপতি মোঃ সাজেদুল ইসলাম । 
শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছু সময় দাঁড়িয়ে নিরবতা পালন করেন। তুরাগ থানা কৃষক লীগের সভাপতি বলেন; হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতার দেখানো পথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃতে দেশকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো। উন্নত ও গণতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।


