টেন্ডার ছাড়াই লোহাগড়া সরকারি আদর্শ কলেজের গাছ কর্তনের অভিযোগ 

এস এম রাসেল মামুন: নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণের চত্বর থেকে টেন্ডার ছাড়াই রহস্যজনক ভাবে গাছ কর্তনের  অভিযোগ।
সোমবার( ১১এপ্রিল) সকালে   এ বিষয়ে  স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, লোহাগড়া  সরকারি আদর্শ  কলেজের মাঠ প্রাঙ্গনে চত্বর থেকে রহস্যজনকভাবে টেন্ডার ছাড়াই  লক্ষাধিক টাকার গাছ রাতের আধারে কেটে নিয়ে যাওয়া এবং লক্ষাধিক টাকার গাছ  ফেলে  রাখা হয় কিভাবে? এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ নিরব কেন? তা হলে কি  কলেজ  কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলছে এসব অনিয়ম তান্ত্রিক কাজ।এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রফেসর এম. আব্দুর র‌হিমের সাথে কথা হলে তিনি বলেন, গাছ কর্তনের বিষয়ে আমাকে কেউ কিছু জানাননি, তবে আমি কলেজ মাঠ প্রাঙ্গনে চত্বরে যে দেখি, ৬ টি দেবদারু গাছ কাটা রয়েছে। গাছগুলো নিলামে  বিক্রি করার জন্য  ইউএনও  বরাবর দরখাস্ত দিব।
এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমানের সাথে  মুঠোফোনে  কথা হলে তিনি বলেন, গাছ কর্তনের বিষয়ে আমার কাছে কোন লিখিত দরখাস্ত  আসেনি। মৌখিক ভাবেও  কেউ কিছু  বলেনি। এ বিষয়টি আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করছি।