কহিনুর, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০ নং কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি টেরে-ডেসে হোমস নেদারল্যান্ড নামের হাসপাতালটি কার্যক্রম ৪ বছর ধরে বন্ধ রয়েছে। উপকুলীয় এলাকায় চরবাসীর স্বাস্থ্যসেবার নামে গড়ে তোলা হাসপাতালটিতে বর্তমানে চলছে মাদকসেবীদের আড্ডাখানা। ফলে ওই এলাকার উঠতি বয়সি যুবকরা নেশার ছোবলে পড়েছে বলে এলাকাবাসির অভিযোগ। একাধিক সূত্রে জানাগেছে, ১৯৮৩ সালে নদীবেষ্টিত তেঁতুলিয়ার পাড়ে কালাইয়া কর্পুরকাঠী এলাকায় গড়ে উঠেছিল হাসপাতাল। সাথে ছিল ভাসমান হাসপাতাল শাপলা। চর রাঙ্গাবালী থেকে কালাইয়া চরে তেঁতুলিয়া নদীর কুলবর্তী অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা দেওয়া হতো। একসময়ে এলাকার দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্য সেবায় নাম কুড়িয়েছিল দক্ষিনা ালে। কিন্তু চার বছর ধরে ওই প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধ রয়েছে। আরো জানাগেছে, দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবার জন্যে এই প্রতিষ্ঠানটি গ্রামের সচেতন নাগরিক এবিএম নুর হোসেন মিয়াসহ ৮জনে জমি দানপত্র করে দেয় ওই প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠানটির সাবেক ম্যানেজার মোঃ হাফিজ হাসপাতালটির পরিত্যক্ত ভবনে একটি এনজিওকে ভাড়া দিয়েছে। চলছে এলাকায় ক্রেডিট ইউনিয়ন কার্যক্রম। সংগঠনের পলিসি অনুসারে সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানটি একটি শোষনকারী লাভজনক কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ রুপে অবৈধ বলে মনে করেছে অনেকে। এ বিষয়ে জমিদাতা এবিএম নুর হোসেন মিয়ার পুত্র মো: মাসুদ হোসেন আদালতে মামলা দায়ের করেন। সাবেক ম্যানেজার মোঃ হাফিজ তাকে হয়রানিসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে তিনি বাউফল থানা সাধারণ ডায়েরি করেছেন। স্থানীয় ইউপি সদস্য মো: নুরুল ইসলাম জানান,এলাকার মানুষের সু-স্বাস্থ্যের কথা চিন্তা করে তার বাবা জমি দান করেছিল। প্রায় ১ একর জমির উপর দ্বিতলা একটি ইটের ভবন রয়েছে। জানাগেছে ওই দানপত্রে লেখাছিল প্রতিষ্ঠানটি বন্ধ হলে তার দানকৃত জমি ওয়ারিশগন পাবে। কিন্তু তা-না করে সাবেক কর্মকর্তা বর্তমানে উদ্দেপনে কর্মরত মো: হাফিজুর রহমান এবং মাহমুদুল কবির দুইজনে কোর্টে মামলা পরিচালনা করে আসছে। এবং ওই হাসপাতাল পাহারা দেয়ার জন্য ৪ জন কর্মচারী নিয়মিত বেতন ভাতা হচ্ছে। এ বিষয়ে টেরে-ডেস হোমস নেদারল্যন্ডের সাবেক ম্যানেজার মো: হাফিজ বলেন, প্রতিষ্ঠানটিতে সে বেতনে চাকুরী করত। প্রকল্পের মেয়াদ শেষ হলে সে এখন ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত আছে। এ বিষয়ে তার কিছু জানা নেই। ওই প্রতিষ্ঠানের দাড়োয়ান আব্দুল আলী ও শাহ আলম জানায়, চারবছর আগে প্রতিষ্ঠানট বন্ধ হয়ে গেলেও প্রতিষ্ঠানের পরিচালক মাসুদুল কবির নিয়মিত তাদের বেতন দেন। এ বিষয়ে স্বপ্ন চুড়ার মালিক মাসুদ হোসেন বলেন, টেরে-ডেস হোমস নেদারল্যান্ড হাসপাতালটি চার বছর ধরে বন্ধ হওয়ার পরে পরিত্যক্ত রুমে এখন এলাকার মাদকসেবীদের আড্ডাখানায় পরিনত হয়েছে। পৈত্রিক সুত্রে জমির মালিক দাবী করে আদালতে মামলা দায়ের করেছি। আশা করি আদালতে সিদ্ধান্ত হবে। এ বিষয় কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা মুঠোফোনে জানান, টেরে-ডেস নেদার ল্যান্ড নামে এলাকায় একটি হাসপাতাল আছে। সেটা উদ্দেপনা এনজিওকে ভাড়ায় দেয়া হয়েছে। সেই স্থানে মাদকের আড্ডা। এখন পর্যন্ত সংশ্লিস্ট ইউপি মেম্বার ও চৌকিদার বিষয়টি জানায় নি। জাতীয় দৈনিক পত্রিকায় স্থানীয় সাংবাদিক প্রভাষক মুজিবুর রহমান বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, কয়েকদিন আগে হাসপাতাল মধ্যে স্থানীয় যুবক তাস খেলতো। এ বিষয় ওই ছেলেদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইউপি সদস্য নাছিমা স্বামী আনিচুর রহমান জানান, হাসপাতালের ভিতরে তাস জুয়া খেলা চলে এটা প্রায়ই দেখা গেছে।হাসপাতালটি কর্যক্রম দানপত্র নিয়ে এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, নদীর কুলবর্তী অসহায় মানুষের সেবার জন্য জমি দান করা হয়েছে। চলবে সেবামূলক কার্যক্রম। পক্ষান্তরে হাসপাতাল দখল নিয়ে ভিতরে মাদকের আড্ডা এবং বাইরে চলছে ল ইয়ার কোর্টে মামলা। লক্ষ লক্ষ টাকা খরচের বিনিময় মামলা চলবে কিন্তু এ খরচের উৎস কোথায় ?


