টেস্ট আদ্যোপান্ত সাকিব-তামিমের

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পথচলা প্রায় একই সঙ্গে। ২০০৭ সালের ১৮ মে সাকিব আল হাসানের মাথায় ওঠে বাংলাদেশের ৪৬তম টেস্ট ক্যাপ। এর দুই টেস্ট পর ২০০৮ সালের ৪ জানুয়ারি তামিম ইকবাল পান ৫০তম টেস্ট ক্যাপ।

আজ ‘বাংলাদেশ ক্রিকেটের দুই টপ ক্লাস ক্রিকেটার নিজেদের ৫০তম টেস্ট খেলতে মাঠে নেমেছেন।

তামিমের অভিষেক ম্যাচে অবশ্য সাকিব খেলেননি। দুজন পরের ম্যাচে ওয়েলিংটনে একসঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। শুরুটা আগে-পরে হলেও দুজন একই সঙ্গে ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের এ মাইলফলকটি অনেকটা ‘ছোট’ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে পঞ্চাশতম টেস্ট খেলা অনেক বড় কিছু। কারণ এর আগে বাংলাদেশের মাত্র তিনজন ৫০-এর মাইলফলক ছুঁয়েছেন।

২০০০ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করা বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে ১০১তম টেস্ট। সেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলছেন ৫০তম টেস্ট। নিঃসন্দেহে বড় অর্জনের একটি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল, ৬১টি। ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ না হলে এ সংখ্যা আরো বেড়ে যেত। টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম খেলেছেন ৫৪ টেস্ট। এ ছাড়া মিস্টার ফিফটি খ্যাত হাবিবুল বাশার নিজের পঞ্চাশতম টেস্ট খেলেই ক্রিকেটকে গুডবাই বলেন।

‘দুই বন্ধু’ সাকিব-তামিম ৪৬ টেস্টে একসঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তবে একসঙ্গে ব্যাটিং করার সুযোগ হয়নি। টেস্টে দুজন একসঙ্গে ব্যাটিং করেছেন মাত্র চার ইনিংসে, মোট রান ২১৬। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিমের, ৩৬৭৭। দুইয়ে থাকা সাকিবের রান ৩৪৭৯। রানে সাকিব পিছিয়ে থাকলেও উইকেটে সবার ধরাছোঁয়ার বাইরে বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাদা পোশাকে ৪৯ ম্যাচে সাকিবের শিকার ১৭৬ উইকেট।

প্রতিপক্ষ

তামিম ইকবাল সাকিব আল হাসান
রান সর্বোচ্চ সেঞ্চুরি হাফ-সেঞ্চুরি রান সর্বোচ্চ সেঞ্চুরি হাফ-সেঞ্চুরি
ইংল্যান্ড ৭৩৬ ১০৮ ৩০৮ ৯৬
ভারত ২৯৬ ১৫১ ২৬০ ৮২
নিউজিল্যান্ড ৬৩৯ ৯৫ ৭৬৩ ২১৭
পাকিস্তান ৩৩৬ ২০৬ ৪১২ ১৪৪
দক্ষিণ আফ্রিকা ১৬৬ ৫৭ ২০৩ ৪৭
শ্রীলঙ্কা ৪০৫ ৮২ ৫২৭ ১১৬
ওয়েস্ট ইন্ডিজ ৬৮৬ ১২৮ ৫৩২ ৯৭
জিম্বাবুয়ে ৪২২ ১০৯ ৪৭৪ ১৩৭