ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় চালকসহ আহত হন আরও তিনজন। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান।