নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ঢাকা-জয়দেবপুর রেল লাইনের গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক (২৫) নিহত হয়েছে। রোববার দিবাগত রাতে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তার পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ও কফি কালারের জ্যাকেট রয়েছে। টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরব আলী জানান, ধীরাশ্রম এলাকার রেল ব্রিজের উত্তরপাশে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ওই যুবক ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয়।


