ঠাকুরগাঁওয়ের জেলা ও উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার ২৫ নভেম্বর দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলার কোট চত্তর প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিডি হলে এসে শেষ হয়। বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয় ।
জেলার বর্ণাঢ্য শোভাযাত্রা তে জেলা প্রশাসন ও জেলা সমবায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন উপজেলার সমবায়ের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায়, ঠাকুরগাঁও কেন্দ্রীয় সমবায় ব্যাংক এর সভাপতি ও জেলা যুবলীগ সভাপতি- আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা প্রশাসক, ড. কে এম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মুনিরুজ্জাম, পুলিশ সুপার ঠাকুরগাঁও, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, মোহাম্মদ সাদেক কুরাইশী।

আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সমীর দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আর্থ সামাজিক উন্নয়ন ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সমবায়ের কোন বিকল্প নেই । বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থ সামাজিক উন্নয়নে সমবায় অপরিহার্য। আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, এছাড়া বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ মোশাবেরুল, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় অপরিহার্য ।