মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কবরস্থানের কবর থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাতে পীরগঞ্জ পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে। ওই কবরস্থানে দাফন করতে আসা জাহাঙ্গীর হোসেন নামে একজন বলেন- আমি আমার নানী শাশুড়ির মরদেহ দাফন সম্পন্ন করার জন্য কবরস্থানে আসি। পরে দাফন শেষে ফিরে যাওয়ার সময় দেখলাম কবরস্থানে একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে রয়েছে। প্রথমত আমি একটু ভয় পেয়ে গেছিলাম।
পরে আরো কয়েকজনকে ডাকি তারা সেখানে এলে সবাই কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, টাউজারসহ অনেক কাপড়চোপড় পড়ে রয়েছে। এবং কবরগুলোর বেড়া ভাঙ্গাচুরা দেখা যায়। পরে আরো কিছু লোকজন একত্রিত হয়ে কাছাকাছি গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। ওই কবরস্থানে আসা প্রত্যক্ষদর্শীরা বলেন – যারা কবরের ভেতরে ঢুকে ছিলেন এগুলো তাদেরই কাপড়-চোপড় হতে পারে। কঙ্কাল উত্তোলনের কাজ শেষে তারা এ কাপড়-চোপড় গুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। প্রায় ১৯ থেকে ২০ টি কবরের বেড়া ভাঙ্গা এবং কবর গুলোর ভিতরে লাশের কঙ্কালও নেই। কবরস্থান থেকে এতগুলো কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এই নিয়ে আমরা বড় আতঙ্কে রয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন- কঙ্কাল চুরির খবর পেয়ে আমি কবরস্থানে এসেছি। বিস্তারিত একটু পরে বলতে পারব।


